শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:১০ পূর্বাহ্ণ

মিশন ও ভিশন

নোকতার মিশন হলো বাংলা ভাষায় ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও পুরাণ বিষয়ক একটি বিশ্বস্ত ও প্রভাবশালী ডিজিটাল ভান্ডার গড়ে তোলা; যেখানে পাঠক, দর্শক ও শ্রোতারা বাংলার অতীত ও বর্তমানকে গভীরভাবে জানার সুযোগ পাবেন। গবেষণার মাধ্যমে ব-দ্বীপের বহুমাত্রিক পরিচয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

নোকতার ভিশন হলো বাংলার বাহির (সংস্কৃতি, সাহিত্য, শিল্প) এবং ভেতরকে (দর্শন, বিশ্বাস) নতুন আলোয় পাঠ করা। প্রামাণ্যচিত্র, প্রবন্ধ, সাক্ষাৎকার ও পডকাস্টের মাধ্যমে ব-দ্বীপ সম্পর্কিত বহুমাত্রিক পাঠকে হাজির করার মাধ্যমে চিন্তা, আলোচনা ও বোঝাপড়ার ক্ষেত্রকে সমৃদ্ধ করা।