নোকতা বাংলার ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য, সমাজ, মানুষ ও ব-দ্বীপের জীবনযাত্রা নিয়ে গবেষণাভিত্তিক ও অর্থবহ কনটেন্ট প্রকাশ করে। সাধারণত নোকতায় প্রকাশিত কনটেন্ট প্রধানত চারটি মাধ্যমে উপস্থাপিত হয়: প্রামাণ্যচিত্র, প্রবন্ধ, সাক্ষাৎকার ও পডকাস্ট। কার্যক্রমের পরিধি হলো বাংলার—
সংস্কৃতি
ধর্ম ও মতবাদ
সাহিত্য
শিল্পকলা
ইতিহাস
বাংলার মানুষ, স্থান ও প্রতিষ্ঠান
এর বাইরে বাংলা সম্পর্কিত আকর্ষণীয় যে কোনো বিষয় প্রকাশ করবে নোকতা। তবে দৈনন্দিন ব্রেকিং নিউজ, রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচারণামূলক কনটেন্ট, বিভ্রান্তিকর, যাচাইবিহীন বা গুজবনির্ভর তথ্য, বিদ্বেষ, সহিংসতা বা বৈষম্যকে উৎসাহিত করে এমন কনটেন্ট, ক্লিকবেইট, চটকদার বা বিভ্রান্তিকর শিরোনামনির্ভর প্রকাশনা থেকে নোকতা মুক্ত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।