শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ণ

‘ব-দ্বীপের সদর-অন্দর’— স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে নোকতা। বাংলার ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য ও ধর্মীয় ঐতিহ্যকে প্রামাণ্য ও গবেষণাভিত্তিক উপায়ে তুলে ধরাই নোকতার লক্ষ্য। ডিজিটাল প্লাটফর্ম হিসেবে বাংলা সম্পর্কে নতুন তথ্য ও নতুন দৃষ্টিভঙ্গি হাজির করতে বদ্ধপরিকর।

নোকতায় প্রকাশিত হবে প্রামাণ্যচিত্র, প্রবন্ধ, সাক্ষাৎকার ও পডকাস্ট। আমরা বিশ্বাস করি, সমাজকে বুঝতে হলে তার অতীত, চিন্তা, বিশ্বাস, শিল্প-সাহিত্য ও জীবনযাত্রার গভীরে প্রবেশ করতে হয়। আর বিদ্যমান সময়ে যথাযথ ব্যবহার করতে হবে প্রযুক্তিকে। সেই অনুসন্ধানের উদ্যোগই নোকতা।

জ্ঞানকে সবার জন্য উন্মুক্ত রাখার বিশ্বাস থেকে নোকতার সব কনটেন্ট থাকবে উন্মুক্ত। কারণ, জ্ঞান ও চিন্তার আদান-প্রদান যত বিস্তৃত হবে, সমাজ তত সমৃদ্ধ হবে।

নোকতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পোর্টাল। যে কোনো তথ্য, সংবাদ, মতামত পাঠানো ও অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ করুন:

connect.nukta@gmail.com